করোনা আক্রান্ত এবার রাম জন্মভূমি রাষ্ট্রের প্রধান পুরোহিত , কিছুদিন আগে মোদির সংস্পর্শেও এসে ছিলেন - BookBoi.Com

করোনা আক্রান্ত এবার রাম জন্মভূমি রাষ্ট্রের প্রধান পুরোহিত , কিছুদিন আগে মোদির সংস্পর্শেও এসে ছিলেন


রাম জন্মভূমি রাষ্ট্রের প্রধান পুরোহিত মোহন্ত নৃত্যগোপাল দাস এবার করোনা আক্রান্ত  কিছুদিন আগেই তিনি রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সহ আরো প্রচুর বিত্তশালী ব্যক্তির সংস্পর্শে এসে ছিলেন   সংস্পর্শে আসার ফলে এবার প্রধানমন্ত্রীও আইসোলেশন বা নিভৃতবাসে যাবেন কিনা তা স্পষ্ট নয়   বর্তমানে গোপাল দাস মথুরায় রয়েছেন   তবে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলে জানা গিয়েছে   

গত ৫ই  আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনা হয় অযোধ্যায়স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব  সহ আরো অন্যান্য ব্যবস্থা নেয়া হয়েছিল এই অনুষ্ঠানের জন্য  কিন্তু ঠিক তার এক সপ্তাহ পরেই ওই পুরোহিত মোহন্ত নৃত্যগোপাল দাসের  করণা পজিটিভ রিপোর্ট আসে  ওই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন পটেল ছাড়াও আরো অনেক ভিভিআইপি ব্যক্তির সংস্পর্শে আসেন  



উল্লেখ্য, সম্প্রতি তিনি ওই অনুষ্ঠানের পর মথুরায় যান, সেখানে তিনি হালকা জ্বর অনুভব করেন  তারপরই তার করোনা পরীক্ষা করা হয় এবং তা পজিটিভ আসে 

এদিকে রাম মন্দির এর সূচনা অনুষ্ঠানের কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সেখানকার আরও বেশ কয়েকজন পুরোহিত এবং ১৪ জন নিরাপত্তা রক্ষী 

Previous article
Next article
This Is The Oldest Page

Leave Comments

Post a Comment

Articles Ads

Articles Ads 1

Articles Ads 2

Advertisement Ads